০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : ১০:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ Time View

শাহিনুর ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ
যশোরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় যশোর সদর উপজেলার পিটিআই অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি প্রাথমিক পর্যায় থেকেই গড়ে ওঠে। তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের আরও বেশি মনোযোগী, দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মেধা ও সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক জ্ঞান প্রদানের মধ্যে শিক্ষকদের দায়িত্ব সীমাবদ্ধ রাখলে হবে না। তাদের নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশেও গুরুত্ব দিতে হবে। প্রাথমিক শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার জন্য শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিরাপদ, আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাও জরুরি। মতবিনিময় সভা শেষে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পিটিআই ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি একটি জলপাই গাছের চারা রোপণ করেন। পরে ক্যাম্পাসে আরও কয়েকটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দেওয়া হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

যশোরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

Update Time : ১০:১৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬