০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যাত্রাবিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
আঃ রহিম উত্তর ঢাকা জেলা প্রতিনিধি
- Update Time : ০৪:১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮ Time View

ঢাকা, ১৮ সেপ্টেম্বর: জার্মানি যাওয়ার পথে যাত্রাবিরতির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শেরিং তোবগে ঢাকায় এক ঘণ্টারও বেশি সময় অবস্থান করবেন। যাত্রাবিরতির আনুষ্ঠানিকতা শেষে তিনি তাঁর নির্ধারিত বিশেষ ফ্লাইটে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
সংক্ষিপ্ত এই যাত্রাবিরতি দুই প্রতিবেশী দেশ—বাংলাদেশ ও ভুটানের মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতাকে আবারও সামনে নিয়ে এসেছে।
Tag :



















