ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজীব পরিবহনের বাস বন্ধের দাবি: কোতোয়ালী মডেল থানার ওসির আশ্বাসে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

md afzal Hossain shubo
  • প্রকাশের সময় : ০৫:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 23

ময়মনসিংহের চুরখাই এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের চাপায় ময়মনসিংহ নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থী জাকিউল হক-এর নির্মম মৃত্যুর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ নগরীর দিঘারকান্দা বাইপাস মোড়ে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে বিকেল ৩টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জানা গেছে, গতকাল রবিবার সকালে সদরের চুরখাই এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাজীব পরিবহনের একটি বেপরোয়া গতিসম্পন্ন বাস জাকিউল হককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জাকিউল ময়মনসিংহ নটর ডেম কলেজ থেকে সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয়েছিলেন।
সহপাঠী ও সহশিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে এবং সড়কে নিরাপত্তার দাবিতে আজ দুপুর ১টা থেকে নটর ডেম কলেজের শিক্ষার্থীরা ব্যানার হাতে দিঘারকান্দা বাইপাস মোড়ে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা “বয়কট বয়কট, রাজীব পরিবহন বয়কট” সহ বিভিন্ন স্লোগান দেন এবং মহাসড়কে রাজীব পরিবহনের বাস চলাচল সম্পূর্ণ বন্ধের দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, রাজীব পরিবহনের বাসগুলো মহাসড়কে অত্যন্ত বেপরোয়া গতিতে চলাচল করে, যার ফলে একের পর এক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটছে। অবিলম্বে এই রুটে উক্ত পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধ না করা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এদিকে, ব্যস্ততম এই মহাসড়কটি অবরোধ থাকার কারণে দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম দ্রুত পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের দাবি পূরণে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ওসির আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৩টা ৫০ মিনিটে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।
কোতোয়ালী মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

রিপোর্টারের তথ্য
আফজাল হোসেন শুভ

আফজাল হোসেন শুভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

রাজীব পরিবহনের বাস বন্ধের দাবি: কোতোয়ালী মডেল থানার ওসির আশ্বাসে ৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৫:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬