কপিলমুনিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ০৭:৫১:১৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 17

খুলনা গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরার সৌজন্যে গতকাল কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র সদস্য ও কপিলমুনি ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। কপিলমুনি ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শেখ আনোয়ারুল
ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি সিটি
প্রেসক্লাবের সভাপতি ও কে কে এস পির আহবায়ক এম আজাদ হোসেন,
হরিঢালী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম,
সাবেক সহ সম্পাদক মীর শাফায়েত হোসেন (সাবান আলী), সাবেক
সাংগঠনিক সম্পাদক কাশেম জোয়াদ্দার, ৪ নম্বর কপিলমুনি ওয়ার্ড
বিএনপির সভাপতি আব্দুল মজিদ গাজী প্রমূখ।
প্রসংগত, সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত পাইকগাছা, তালা ও
ডুমুরিয়া থানা থেকে আগত শত শত নারী পুরুষ রোগীদের ডাঃ আরাফাত
রহমানের নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকরা যত্ন সহকারে চিকিৎসা সেবা
প্রদান করেন। এ সময় রোগীদের ফ্রী ডায়াবেটিস পরীক্ষা, চোখের ছানি
পরীক্ষা-নিরীক্ষা, ফ্রি চশমা প্রদান ও ওষুধ দেওয়া হয়। ফ্রি অপারেশন করার জন্য
রোগীদের গ্রামীণ চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনা সাতক্ষীরায় নিয়ে
যাওয়া হয়।



















