০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান

রিপোর্টার মোঃ জাকির উল্লাহ
  • Update Time : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৭ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মান বাড়াতে একটি নতুন ইসিজি মেশিন প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের সৌজন্যে এবং রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খাঁনের ব্যক্তিগত অর্থায়নে এই মেশিনটি প্রদান করা হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া ইসলাম তন্বীর হাতে ইসিজি মেশিনটি হস্তান্তর করা হয়।

হাসপাতালে দীর্ঘ এক বছর ধরে ইসিজি মেশিন বিকল হয়ে থাকায় রোগীরা পেয়ে আসছিল নানা ভোগান্তি। এর ফলে হৃদরোগে আক্রান্ত ও জটিল রোগীরা সময়মতো সঠিক রোগ নির্ণয়ের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। নতুন এই মেশিনটি সংযোজনের ফলে এখন থেকে এলাকার রোগীরা সহজেই প্রয়োজনীয় ইসিজি সেবা পাবেন।

উক্ত ইসিজি মেশিন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আয়নুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী এবং রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান।

এছাড়াও অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলাম ভূঁইয়া, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন খাঁন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা।

উপস্থিত সুধীজন ও হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, নতুন এই চিকিৎসা সরঞ্জাম যুক্ত হওয়ার মাধ্যমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগীদের চিকিৎসাসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।

Tag :

Please Share This Post in Your Social Media

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন প্রদান

Update Time : ০৬:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬