গাজীপুরে বাসন থানা পুলিশের সাঁড়াশি অভিযান: ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ১১, পাঠানো হলো আদালতে
- Update Time : ০৬:৩২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ২০ Time View

স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার ও অপরাধ দমনের লক্ষ্যে বাসন থানার বিভিন্ন এলাকায় রাতভর একযোগে এ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, মাদক কারবারি এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক মোট ১১ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধমুক্ত ও নিরাপদ এলাকা গড়ে তুলতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ সাঁড়াশি অভিযান চালানো হয়েছে। এলাকায় মাদক, চুরি, ছিনতাই ও নাশকতা প্রতিরোধে পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।



















