০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কায়েমপুর শাহপাড়া জামাতবাসীর সচেতনতামূলক আয়োজন

Reporter Name
  • Update Time : ০৬:১৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১৪ Time View

দিনাজপুরের খানসামা উপজেলার কায়েমপুর শাহপাড়ায় “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কায়েমপুর শাহপাড়া জামাতবাসীর উদ্যোগে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে কায়েমপুর শাহপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মসজিদের ইমাম মোঃ আব্দুল মজিদ।
​এ সময় উপস্থিত বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে পরিবার ও সমাজ থেকেই সচেতনতা শুরু করতে হবে। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দেয়, তাই এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই।
​উক্ত আয়োজনে কায়েমপুর শাহপাড়া জামে মসজিদের সম্মানিত সদস্যবৃন্দ, মাদকবিরোধী সচেতনতামূলক আয়োজনের সভাপতি ও সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে “মাদককে না বলি—সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়ি” এই অঙ্গীকার ব্যক্ত করে মাদকমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় প্রকাশ করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কায়েমপুর শাহপাড়া জামাতবাসীর সচেতনতামূলক আয়োজন

Update Time : ০৬:১৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬