০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ

Reporter Name
  • Update Time : ১২:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৮ Time View

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ):

মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ক্ষিরতলা জুনিয়র যুবসমাজ। নয়ন চন্দ্র মাহাতো, বাবু মহেশ্বর চন্দ্র মাহাতো, রবিন চন্দ্র মাহাতো ও মোঃ সাহিনের সার্বিক পরিচালনায় শনিবার (২৯ আগস্ট) সকাল সাতটা থেকে দিনব্যাপী ঐতিহাসিক বুরুজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রীতি ফুটবল খেলায় ‘ক্ষিরতলা একাদশ’কে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে ‘ঐতিহাসিক অর্জুনগড় একাদশ’। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ব্যতিক্রমী পুরস্কার হিসেবে তিনটি রাজহাঁস তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান পদ প্রার্থী ও সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ কাজী মুদ্দীন কাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য নিপেন্দ্র নাথ মাহাতো, পল্লী চিকিৎসক বাবু মলিন চন্দ্র মাহাতো এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শুভাষ চন্দ্র মাহাতো।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের যুবসমাজ সবচেয়ে অবহেলিত। তাদেরকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আদিবাসী অধ্যুষিত এ অঞ্চলে খেলাধুলার সুযোগ ও অবকাঠামো বাড়ানোর পাশাপাশি তরুণদের উৎসাহিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।” তিনি জানান, এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

উপস্থিত দর্শনার্থী ও স্থানীয়দের মতে, তরুণদের হাতে মাদকের পরিবর্তে ফুটবল তুলে দেওয়ার এই আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। নতুন প্রজন্মকে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত জীবনের পথে এগিয়ে নিতে নিয়মিত এমন প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।

Tag :

Please Share This Post in Your Social Media

রায়গঞ্জে ব্যতিক্রমী ফুটবল আয়োজনে উন্মাদনায় মাতলেন যুবসমাজ

Update Time : ১২:৩৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬