০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাজিপুরে অসুস্থ, অসহায় ও নারীদের মাঝে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : ০৬:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ২৫ Time View

সিরাজগঞ্জের কাজিপুরে অসুস্থ, বয়স্ক, অসচ্ছল ব্যক্তি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
​উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের অপ্রত্যাশিত খাত থেকে মেডিকেল রিপোর্ট, ব্যবস্থাপত্র ও আর্থিক অবস্থা বিবেচনা করে ১৪ জন অসুস্থ ব্যক্তির মাঝে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
​এছাড়া আর্থিকভাবে অসচ্ছল, বয়স্ক ও অসহায় ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে ৫৫ জনের মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
​নারীদের আত্মনির্ভরশীল ও পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের এডিপি (ADP) বরাদ্দের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত মোট ৭৭ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয় (প্রথম পর্যায়ে ৪৫ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৩২ জন)।
​একই সাথে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে অসহায় ব্যক্তি ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ১০ জনের মাঝে জনপ্রতি ৪ হাজার টাকা এবং ২ জনের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
​সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোছা. সুমাইয়া খাতুন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

Tag :

Please Share This Post in Your Social Media

কাজিপুরে অসুস্থ, অসহায় ও নারীদের মাঝে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

Update Time : ০৬:২৯:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬