০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সবুজে সাজুক ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে ৮০০ গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : ০৮:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৩৬ Time View

‘সবুজে সাজুক ঝালকাঠি, সমৃদ্ধ হোক আগামীর প্রজন্ম’—এই স্লোগানকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​আজ সকালে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ প্রজাতির মোট ৮০০টি গাছের চারা বিতরণ করা হয়।
​কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না।
​এ সময় শিক্ষার্থীদের পরিবেশের ভারসাম্য রক্ষা, শহর সবুজায়ন এবং ফলজ ও বনজ বৃক্ষের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

সবুজে সাজুক ঝালকাঠি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ে ৮০০ গাছের চারা বিতরণ

Update Time : ০৮:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬