০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বিশেষ অভিযানে ৫ মামলার পলাতক ডাকাত গাফফার গ্রেপ্তার

মোঃ বাদশা মিয়া, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • Update Time : ১১:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৩৮ Time View

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের বিশেষ অভিযানে উত্তর কুটাপাড়ার বহুল আলোচিত দস্যুতা মামলার প্রধান আসামি দুর্ধর্ষ ডাকাত গাফফার (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।
​২৪ আগস্ট (সোমবার) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহায়তায় শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত গাফফার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার খাঁটিহাতা গ্রামের কাদির মিয়ার ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, সরাইল থানাধীন উত্তর কুটাপাড়া এলাকার ‘খুরশেদ ভবনে’ সংঘটিত দস্যুতার ঘটনায় দায়ের করা মামলার (ধারা- ৩৯৪ পেনাল কোড) প্রধান আসামি গাফফার। গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এসআই রাজীব বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ভিকটিমের শনাক্তমতে তাকে গ্রেপ্তার করে।
​থানার রেকর্ড পর্যালোচনা করে গাফফারের বিরুদ্ধে সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া সদর থানা ও ডিএমপির পল্টন থানায় দস্যুতা, ডাকাতি ও মারামারির মোট ৫টি মামলার তথ্য পাওয়া গেছে।
​আসামির বিরুদ্ধে মামলার বিবরণ:
​সরাইল থানা: মামলা নং- ৩৬ (২২/০৮/২০২৫), ধারা: ৩৯৪ পেনাল কোড।
​সরাইল থানা: মামলা নং- ২৩ (২৬/০১/২০২৫), ধারা: ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড।
​ব্রাহ্মণবাড়িয়া সদর থানা: মামলা নং- ৩৮ (১৬/১১/২০২৪), ধারা: ৩৯৪ পেনাল কোড।
​সরাইল থানা: মামলা নং- ১৩ (১৬/০৭/২০২২), ধারা: ৩৯৪ পেনাল কোড।
​ডিএমপি পল্টন থানা: মামলা নং- ০৯ (০৪/১০/২০১৪), ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ পেনাল কোড।
​গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

সরাইলে বিশেষ অভিযানে ৫ মামলার পলাতক ডাকাত গাফফার গ্রেপ্তার

Update Time : ১১:৩০:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬