০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা

Reporter Name
  • Update Time : ১২:৫৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ৪ Time View

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীতে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’।
আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বাংলামোটর থেকে জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গুমের শিকার ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের ন্যায়বিচারের দাবি এবং গুম প্রতিরোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে।
পদযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকারকর্মী, গুমের শিকার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং গুমের শিকার ব্যক্তিদের বিষয়ে যথাযথ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার দাবিও কর্মসূচিতে তুলে ধরা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা

Update Time : ১২:৫৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬