উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
- প্রকাশের সময় : ১০:৫৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 35

উলিপুরে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১
কুড়িগ্রামের উলিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদসহ শ্রী বাহাদুর রবিদাস ওরফে বাচ্চু (বাচ্চু) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শ্রী বাহাদুর রবিদাস ওরফে বাচ্চুর বাড়ির পূর্ব দুয়ারী টিনের রান্নাঘরে তল্লাশি চালানো হয়। এ সময় রান্নাঘরের ভেতর থেকে ১ কেজি গাঁজা ও ২৫ বোতল বিদেশি মদ (Officer’s Choice) উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















