১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বাসে মিলল ২৪ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

আজিজুল হাকিম তুহিন, বিশেষ প্রতিনিধি
  • Update Time : ১০:২০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View

কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাসটির চালক ও ১৩ বছর বয়সী এক হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লিংক রোড এলাকায় অভিযানটি চালানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থেকে কক্সবাজারমুখী ‘পালং স্পেশাল সার্ভিস’ নামের বাসটিতে তল্লাশি চালানো হয়। পরে বাসের পেছনের একটি সিটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

আটক চালক আকতার হোসেন (২৩) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বাসিন্দা। অপর আটক ব্যক্তি বাসটির হেলপার, যার বয়স ১৩ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেখানো স্থান থেকেই ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনের অভিযোগে বাসটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় উদ্ধার করা মাদক ও আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সদর মডেল থানা পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

কক্সবাজারে বাসে মিলল ২৪ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

Update Time : ১০:২০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬