ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কানাইঘাটে যুবককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা স্ত্রী, স্বামী পলাতক

রিপোর্টার রাশেদ আহমদ
রিপোর্টার রাশেদ আহমদ
  • প্রকাশের সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / 54

সিলেটের কানাইঘাটে পূর্ববিরোধের জেরে এক যুবককে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ফেঁসে গেছেন এক দম্পতি। কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ লতিফা বেগম (৪০) নামে এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পর থেকে তার স্বামী বিলাল আহমদ ওরফে ‘হুজুরি বিলাল’ পলাতক রয়েছেন।
​শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে কানাইঘাট থানাধীন ২ নম্বর পশ্চিম লক্ষীপ্রসাদ ইউনিয়নের বড়বন্দ ২য় খণ্ড (সিঙ্গারীপাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আশীষ চন্দ্র তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে সিঙ্গারীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নিজ বাসা থেকে ২০ পিস ইয়াবাট্যাবলেটসহ লতিফা বেগমকে আটক করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, লতিফা বেগম ও তার স্বামী বিলাল আহমদ পূর্বশত্রুতার জেরে জৈন্তাপুর থানার বাসিন্দা জাহিদ নামে এক যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর ছক এঁকেছিলেন। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি আগেই টের পেয়ে অভিযান চালায় এবং মাদকসহ লতিফা বেগমকে আটক করে।
​এ বিষয়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া নারীকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত তার পলাতক স্বামী বিলাল আহমদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কানাইঘাটে যুবককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা স্ত্রী, স্বামী পলাতক

প্রকাশের সময় : ০৫:২৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬