০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ২০

Reporter Name
  • Update Time : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৫ Time View

​মো তরিকুল ইসলাম, জেলা প্রতিনিধি:
​ঝিনাইদহের কালীগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
​শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোবারকগঞ্জ চিনি মিল সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী বাসটি ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
​আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
​দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কার্যক্রম শুরু করে। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Tag :

Please Share This Post in Your Social Media

কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ২০

Update Time : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬