কুলাউড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা: দুই সাংবাদিক আহত, রক্ষা পেলেন একজন
- Update Time : ০১:৩৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ৩২ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় স্থানীয় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুলাউড়া-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ডুলিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন— স্থানীয় সাংবাদিক ইমন দেব চৌধুরী ও ভাস্কর হোম চৌধুরী। তবে একই গাড়িতে থাকা সাংবাদিক বিকুল চক্রবর্তী অলৌকিকভাবে অক্ষত রয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা গেছে, সাংবাদিক বিকুল চক্রবর্তী, ভাস্কর হোম চৌধুরী ও ইমন দেব চৌধুরী একটি প্রাইভেটকারে চড়ে কুলাউড়া থেকে জুড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে মহাসড়কের ডুলিপাড়া এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।
এতে গাড়ির ভেতরে থাকা ইমন দেব চৌধুরী ও ভাস্কর হোম চৌধুরী গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।




















