কুলাউড়ায় মুহিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা পর্ষদ গঠন: সভাপতি জামাল, সহ-সভাপতি লাভলু
- Update Time : ০৫:৩৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১০ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মৌলভীবাজারের কুলাউড়ার ঐতিহ্যবাহী মুহিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) গঠন করা হয়েছে। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে এই নতুন কমিটি গঠিত হয়।
নবগঠিত কমিটিতে জামাল আহমেদ সভাপতি এবং লাভলু আহমেদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সভাপতি: জামাল আহমেদ
সহ-সভাপতি: লাভলু আহমেদ
সদস্য সচিব: জনাব নাজির (প্রধান শিক্ষক, মুহিবুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়)
সদস্য: লোকমান মিয়া
সদস্য: মো. আজিজুল ইসলাম সুলেমান
এছাড়াও নির্ধারিত ক্যাটাগরি অনুযায়ী কমিটিতে সম্মানিত মহিলা সদস্যবৃন্দসহ অন্যান্য সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
নতুন কমিটি গঠন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা নবনির্বাচিত সভাপতি, সহ-সভাপতি এবং সদস্য সচিবসহ পরিচালনা পর্ষদের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় বিশিষ্টজনেরা আশা প্রকাশ করেন, নতুন এই যোগ্য নেতৃত্বের হাত ধরে ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক একাডেমিক অগ্রগতি আরও বেগবান হবে।



















