ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে মাদক ও অটোরিকশাসহ মালামাল জব্দ
- Update Time : ০৫:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৯ Time View

মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক অভিযান পরিচালনা করে ২ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ইস্কফ সিরাপ এবং একটি বাংলাদেশি অটোরিকশা জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ২৯ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ মনিপুর ও দাইনুর বিওপির সদস্যরা বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে পৃথক দুটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান চালান। অভিযানে বিজিবি টহল দল ৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৩৭ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং চোরাচালানে ব্যবহৃত ০১টি বাংলাদেশি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ২,৫৮,৮০০ (দুই লক্ষ আটান্ন হাজার আটশত) টাকা। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।



















