০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

Reporter Name
  • Update Time : ০৫:৩২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

গাজীপুরের টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পরে শনিবার দুপুরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​গ্রেপ্তারকৃতরা হলেন—টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন (৫০), কেরানীরটেক এলাকার আওয়ামী লীগ কর্মী জাকির (৩৪), পাগাড় এলাকার মালা উদ্দিন প্রিন্স (৩০) এবং ৪৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক কিরণ আহম্মেদ (৪২)।
​পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে টঙ্গীর মরকুন গুদারাঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে ঝটিকা মিছিল বের করে এবং সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এ ঘটনার পর টঙ্গী পূর্ব থানা পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, মিছিলের ঘটনায় সংশ্লিষ্ট আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

Update Time : ০৫:৩২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬