০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ১২:৩৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১২ Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-২০২৬ উপলক্ষে যশোরের কেশবপুরে শিশুদের হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মোক্তার আলী। সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোক্তার আলী বলেন, হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ ও পথপ্রদর্শক। তাঁর পবিত্র জীবন ছিল সত্য, ন্যায়, মানবতা, ক্ষমা ও শান্তির অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং তাঁর সুন্নাহ অনুসরণ করে নিজেদের জীবন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, মহানবী (সা.)-এর আদর্শ শুধু আলোচনা করার বিষয় নয়, বরং তা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে। তাঁর দেখানো পথে চললে সমাজে ন্যায়, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে হামদ ও নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও মিলাদ মাহফিল

Update Time : ১২:৩৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬