খাগড়াছড়িতে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক
- Update Time : ১২:৪৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১১ Time View

খাগড়াছড়ি সদর উপজেলার কদমতলী এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বেলাল হোসেন রনি (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৬ আগস্ট) জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে। আটক বেলাল হোসেন রনি কদমতলী এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী এলাকায় অভিযান চালিয়ে রনিকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরবর্তীতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে খাগড়াছড়ি সদর থানায় সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় মাদকের বিস্তার রোধ ও নির্মূলে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।



















