০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় আমেজমুখর পরিবেশে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত

Reporter Name
  • Update Time : ০৩:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View

​জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও জাতীয় জীবনে তাঁর অবিস্মরণীয় অবদানকে স্মরণের মধ্য দিয়ে খানসামায় উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ-২০২৬’। এ উপলক্ষে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বর্ণাঢ্য উদ্বোধনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন এবং খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি।
​অনুষ্ঠানে বক্তারা কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদ ও শোষণের বিরুদ্ধে তাঁর সংগ্রামী লেখনীর গুরুত্ব তুলে ধরেন। নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান অতিথিরা।
​উদ্বোধনী আলোচনা সভা শেষে এক আবেগঘন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে নজরুলের বিখ্যাত কালজয়ী গান ও কবিতা পরিবেশন করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খানসামায় আমেজমুখর পরিবেশে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপিত

Update Time : ০৩:৩৭:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬