০৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করার আহ্বান: মিস্ত্রিাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেসিসি প্রশাসক

শাহিনুর ইসলাম-বিশেষ প্রতিনিধি:
  • Update Time : ০৭:২০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

আমাদের প্রাণের শহর খুলনাকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী দুই মাস নিজ নিজ বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার উৎসস্থল ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার সকাল ১০টায় নগরীর মিস্ত্রিপাড়া বাজার চত্বরে ২৭ নম্বর ওয়ার্ডের শিশুদের অংশগ্রহণে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনা’র সহযোগিতায় বেসরকারি সংস্থা ‘পরিবর্তন’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বক্তব্যে কেসিসি প্রশাসক বলেন, “ডেঙ্গু সংক্রমণ হ্রাসে প্রায় দুই মাস পূর্ব থেকে প্রচেষ্টা চালিয়েও কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যায়নি। শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং আগামী দুই মাস এর প্রকোপ অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে আসন্ন এই দুই মাস বিশেষভাবে বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর নজর দিতে হবে এবং মশার উৎসস্থল ধ্বংস করতে হবে।”
উল্লেখ্য, নগরীর ২৭ নম্বর ওয়ার্ড এলাকাকে একটি ‘মডেল ওয়ার্ড’ হিসেবে বিনির্মাণের লক্ষ্যে ‘পরিবর্তন-খুলনা’ ও ‘পরিবেশ সুরক্ষা মঞ্চ’ যৌথভাবে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে। গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে কোমলমতি শিশুদের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরিতে স্থানীয় তিনটি কিন্ডারগার্টেন স্কুলের ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রশাসক বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।
​পরিবেশ সুরক্ষা মঞ্চ-খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ওয়াজিউল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পরিবর্তন-খুলনার নির্বাহী পরিচালক এম. নাজমুল আজম ডেভিড।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সমাজসেবক মো. মেশকাত আলী, মাহবুব উল্লাহ শামীম, নুর আলম, মো. রবিউল ইসলাম রবি, মো. আব্দুর জব্বার, শেখ আব্দুল গফুর, একরামুল করিম, হাসান মেহেদী রিজভী, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য অজান্তা দাস, খলিলুর রহমান সুমন, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সিদ্দিকী, পরিবর্তন-খুলনার নির্বাহী সদস্য সিলভী হারুন, এবিসি কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. বাঁধন কবির, হাজী আকমান শিশু শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক ইরিনা আক্তার, অংকুর বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা পরিচালক বিজয় কৃষ্ণ সরকারসহ ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

খুলনাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী করার আহ্বান: মিস্ত্রিাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কেসিসি প্রশাসক

Update Time : ০৭:২০:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬