গাজীপুরে পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযান: মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ১৬
- প্রকাশের সময় : ০১:১৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 57

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর মহানগরীতে পুলিশের পরিচালিত গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদকসহ ৬ জন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ১০ জন আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ গ্রাম হেরোইন এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
একই সময়ে নগরীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আদালতের পরোয়ানাভুক্ত আরও ১০ জন আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী মহানগরজুড়ে মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




















