১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

মোঃ খাইরুল বাশার​ গাজীপুর প্রতিনিধি
  • Update Time : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / ৪৬ Time View

​গাজীপুরের টঙ্গীতে সড়ক পারাপারের সময় ইউনাইটেড পরিবহনের একটি বাসের চাপায় রহিমা নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​নিহত রহিমা স্থানীয় মাস্কো ইন্ডাস্ট্রিজ নামক একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে সড়ক পার হচ্ছিলেন রহিমা। এ সময় দ্রুতগতির ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
​ঘটনার পরপরই ক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
​খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক ও উত্তেজিত জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
​টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুল আলম জানান, “দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত, সড়ক অবরোধ করে বিক্ষোভ

Update Time : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬