০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে ১১ চোরাই স্মার্টফোনসহ সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • Update Time : ০১:৩৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View

​জোরারগঞ্জ প্রতিনিধি:
চট্টগ্রামের জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন ব্রান্ডের ১১টি চোরাই স্মার্টফোনসহ আন্তঃজেলা মোবাইল চোর ও পচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
​২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে বিকাল সাড়ে ৫টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার কমফোর্ট হাসপাতালের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা “এডিএম” পরিবহনের একটি যাত্রীবাহী বাসে করে কয়েকজন চোরাই মোবাইল ফেনীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারের দিকনির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম ও তার সঙ্গীয় ফোর্স সেখানে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। পরে বাসটিতে তল্লাশি চালিয়ে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোনসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আসামীরা হলেন:
​মোঃ জসিম উদ্দিন (৪৫): পিতা- মৃত নুরুর সোবাহান, সাং- সামনেরখীল, জোরারগঞ্জ, চট্টগ্রাম।
​মোঃ জাকির হোসেন (২৮): পিতা- হাবিবুর রহমান, সাং- বাদে বাসা, গোলাপগঞ্জ, সিলেট।
​মোঃ সুজাত মিয়া: পিতা- সোলেমান মিয়া, সাং- চারগ্রাম, মিঠামইন, কিশোরগঞ্জ।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন কেনাবেচা ও সিন্ডিকেটের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জোরারগঞ্জ থানা পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media

চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে ১১ চোরাই স্মার্টফোনসহ সিন্ডিকেটের ৩ সদস্য গ্রেফতার

Update Time : ০১:৩৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬