০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠীতে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

মো:শফিঊল আলম রাশেদ ঝালকাঠি প্রতিনিধি:
  • Update Time : ০৮:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • / ৩২ Time View

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে মাসব্যাপী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন এর
সুগন্ধিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । ক্রীয়াই শক্তি ক্রীয়াই বল মাদক ছেড়ে মাঠে চল এই স্লোগানে
মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আয়োজিত এ টুর্নামেন্টে বিনয়কাঠি ইউনিয়নের মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিনয়কাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন সরদারের সার্বিক সহযোগিতায় সুগন্ধিয়ার ফাইভ স্টার ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো:রফিকুল ইসলাম জামাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, ঝালকাঠি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোস্তফা কামাল মন্টু এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা সালু। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনয়কাঠি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক আব্দুল হালিম খান।
বক্তারা বলেন, খেলাধুলা মানুষের মেধা, মনন ও শারীরিক সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মাদকমুক্ত আদর্শ জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে একটি দেশের পরিচিতি ও সুনাম বৃদ্ধিতেও খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে প্রতিটি ইউনিয়নে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার উদ্যোগ গ্রহন করতে হবে।
তাঁরা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। এ সময় বক্তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করতে প্রতিটি পাড়া মহল্লায় জনসচেতনামূলক কার্যক্রম অব্যাহত রাখতে এলাকার সচেতন যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিদের কে সমাজ গঠনে আদর্শ এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

ঝালকাঠী সদর উপজেলার বিনয়কাঠীতে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।

Update Time : ০৮:০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬