দুর্গাপূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস কুড়িগ্রাম জেলা বিএনপির।
- Update Time : ১০:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ১৬ Time View

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, নিরাপদ ও আনন্দময় পরিবেশে উদযাপনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দিয়েছে কুড়িগ্রাম জেলা বিএনপি। শনিবার সন্ধ্যায় এ উপলক্ষে জেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে সব ধর্মের মানুষ এখানে নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীন ও আনন্দমুখর পরিবেশে পালন করে আসছে। শারদীয় দুর্গোৎসবে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও সম্প্রীতি বজায় রাখতে বিএনপির নেতাকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করবে এবং মণ্ডপগুলোতে পাহারা ও সুরক্ষায় ভূমিকা রাখবে।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য,সদস্য সচিব,সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
উমর ফারুক, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক,বিএনপি নেতা ও কুড়িগ্রাম চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
সভায় বক্তারা জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব যেন কোনো ধরনের বিঘ্ন ছাড়াই সম্পন্ন হতে পারে, সেজন্য জেলা বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপ এলাকায় বিশেষ নজরদারি ও সার্বিক সহায়তা প্রদান করা হবে। যেকোনো অপ্রীতিকর ঘটনা রোধে দলের স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















