১১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ তরুণীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

Reporter Name
  • Update Time : ০১:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • / ১৩১ Time View

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় হাসপাতালের সামনে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর ফারিয়া তাসনিম জ্যোতির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাঁশপ এলাকার একটি বিলের মাঝখান থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বসবাস করতেন এবং একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত একটি হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিলেন জ্যোতি। হাসপাতাল থেকে বের হয়ে সড়কের পাশে থাকা একটি ঢাকনাবিহীন ম্যানহোলে তিনি পা পিছলে পড়ে যান। ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ম্যানহোলের গভীরতা এবং আবর্জনার স্তূপের কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর ছিল এবং বৃষ্টির পানিতে কানায় কানায় পূর্ণ ছিল। ম্যানহোলটি সরাসরি পার্শ্ববর্তী বিলের সাথে সংযুক্ত। টানা ৩৬ ঘণ্টা অভিযানের পর আজ সকালে বিলের মাঝখান থেকে জ্যোতির লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং খোলা ম্যানহোলের কারণে সৃষ্ট এই মর্মান্তিক মৃত্যুতে কর্তৃপক্ষের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Tag :

Please Share This Post in Your Social Media

টঙ্গীতে ম্যানহোলে নিখোঁজ তরুণীর লাশ ৩৬ ঘণ্টা পর উদ্ধার

Update Time : ০১:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫