০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডুমুরিয়ায় কৃষককে কুপিয়ে জখম

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি
  • Update Time : ০৫:৪৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ Time View

,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় এক কৃষককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বসত ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করা হয়। সে ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের দক্ষিণ মাগুরাঘোনা গ্রামের মৃত গহর আলী মোড়লের ছেলে মোঃ মতিয়ার রহমান মোড়ল (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মতিয়ার মোড়লের বাড়ি নির্মাণ কাজ চলমান থাকায় স্ত্রীকে নিয়ে বাইরের একটি ছাবড়া ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। রাত আনুমানিক ৩টার দিকে কে বা কারা তার আচমকা হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে চলে যায়। এসময় তার মাথায় ১টি, পিঠে ২টি ও হাতে ১টি কোপ দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ইব্রাহিম হোসেন বলেন, এএসআই আলমগীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সঠিক কারণ সহ অপরাধীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ঘটনার সঠিক কোন কারণ জানা যায় নি। তবে প্রেম ঘটিত ঘটনার জেরে তাকে কুপিয়ে জখম করা হতে পারে।

Tag :

Please Share This Post in Your Social Media

ডুমুরিয়ায় কৃষককে কুপিয়ে জখম

Update Time : ০৫:৪৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬