০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন

Reporter Name
  • Update Time : ০১:০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১১ Time View

মোঃ মেহেদী হাসান ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা সংলগ্ন শ্রীপুর ব্রিজের ১০০ মিটার দূরত্বে ড্রেজার মেশিন দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন চলছে। সেখানকার এলাকাবাসী জানান,
বিরামপুর উপজেলার মামুন এবং রুবেল চৌধুরীর নির্দেশে বালু উত্তোলন হচ্ছে ।

দীর্ঘ পাঁচ দিন যাবত বালু উত্তোলন হলেও উপজেলা প্রশাসন এ বিষয়ে নীরব ভূমিকায়।
বিষয়টি নিয়ে মুঠোফোনে মামুন এবং রুবেল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা সামনা সামনি অফিসে এসে কথা বলতে চান বলে জানিয়েছেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান তারা পানি উন্নয়ন বোর্ডের কাজ পেয়েছে সেজন্যই তারা বালু উত্তোলন করছে। তারা কি ড্রোজার মেশিন দিয়ে বালু উত্তোলন করতে পারে? এ ব্যাপারে কোন পদক্ষেপ নিবেন কিনা এমন প্রশ্ন করলে তিনি জানান বিষয়টি খতিয়ে দেখছি । এভাবে বালু উত্তোলন করা হলে নদীর পাড়ে থাকা কৃষকদের জমি ধ্বংস হয়ে যাবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন

Update Time : ০১:০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬