০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেওগাঁও বড়বাড়ির প্রতিযোগিতায় লংলা রাশিদিয়া মাদ্রাসার চমক: ৬টি পুরস্কারের ৩টিই অর্জন

Reporter Name
  • Update Time : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১২ Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওগাঁও বড়বাড়ি নিঃস্বার্থ সংগঠন কর্তৃক আয়োজিত হামদ, নাত ও কিরাত প্রতিযোগিতায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে লংলা রাশিদিয়া শমশেরিয়া হাফিজিয়া মাদ্রাসা, জকিয়া বেগম এতিমখানা ও ছাত্রাবাসের শিক্ষার্থীরা। প্রতিযোগিতার মোট ৬টি পুরষ্কারের মধ্যে ৩টিই নিজেদের ঝুলিতে পুরেছে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের কোমলমতি ছাত্ররা।
​প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে সেরা স্থান দখলকারী বিজয়ী শিক্ষার্থীরা হলো:
​মো. রাসেল উদ্দিন: কোরআন কিরাত (প্রথম বিভাগ) – ১ম স্থান
​সাহান আহমদ: কোরআন কিরাত (তৃতীয় বিভাগ) – ৩য় স্থান
​আব্দুল আজিজ রায়হান: গজল প্রতিযোগিতা – ৩য় স্থান
​শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জনে মাদ্রাসা শিক্ষক, সহপাঠী ও অভিভাবকমহলে দারুণ আনন্দ ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ বিজয়ী ছাত্রদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যতের দ্বীনি ও প্রাতিষ্ঠানিক উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
​এদিকে, কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এমন সুন্দর ও সুষ্ঠু প্রতিযোগিতা আয়োজনের জন্য দেওগাঁও বড়বাড়ি নিঃস্বার্থ সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media

দেওগাঁও বড়বাড়ির প্রতিযোগিতায় লংলা রাশিদিয়া মাদ্রাসার চমক: ৬টি পুরস্কারের ৩টিই অর্জন

Update Time : ০৯:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬