০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০১:০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ১২ Time View

​নোমান আহমেদ, নকলা (শেরপুর):
শেরপুরের নকলায় পবিত্র সিরাতুন্নবী (সা:) উপলক্ষে এক ভাবগম্ভীর পরিবেশে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া বিভাগ, শেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিভাগ, শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া বিভাগ, শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ গোলাম কিবরিয়া (ভিপি) এবং শেরপুর সদর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আতাউর রহমান।
​যুব ও ক্রীড়া বিভাগ, শেরপুর সদর উপজেলা শাখার সভাপতি মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদর উপজেলা শাখা প্রতিনিধি মোঃ জুবাইদুল ইসলাম।
​আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা:)-এর আদর্শ, জীবন ও কর্মের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন। তারা বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতা ফিরিয়ে আনতে মহানবীর (সা:) সুন্নাহ অনুসরণের কোনো বিকল্প নেই। যুবসমাজকে ইসলামের সঠিক বার্তা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান অতিথিরা।
​আলোচনা সভা শেষে বিশ্ব উম্মাহর হেদায়েত, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

নকলায় সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০১:০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬