নাগেশ্বরীতে দুর্গাপূজা উপলক্ষে অসচ্ছল হিন্দু নারীদের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
- Update Time : ০৭:২৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / ১৮ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অসচ্ছল হিন্দু পরিবারের নারীদের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহারসামগ্রী উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
উপহার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা এবং সদস্যসচিব আলহাজ মোখলেছুর রহমান। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সমাজের অসচ্ছল পরিবারের সদস্যরা যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হন এবং সমান আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করতে পারেন, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেওয়া হয়েছে।
পূজার আগে এমন উপহারসামগ্রী পেয়ে উচ্ছ্বাস ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগী নারীরা।




















