০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি।

Reporter Name
  • Update Time : ০৬:২৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

মোঃ আব্দুল করিম,
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার হেলীপ্যাড এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। সেখানে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের কেক কেটে মুখে তুলে দেন নওগাঁ- ১আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এরপরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার। সঞ্চালনা করেন নিয়ামতপুর উপজেলা শাখার যুব দলের যুগ্ম আহবায়ক জি এম কাউছারুল ইসলাম রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাজ্জাদ আলী টিটু প্রমুখ। এছাড়াও সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ গ্রহণ করে।

বক্তারা বলেন, ১৯৭৮ সালের ১ লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাতা করেন। দেশনেত্রী খালেদা জিয়া একজন সৎ ও ত্যাগী মানুষ ছিলেন। তার আদর্শকে সামনে রেখে বিএনপি এগিয়ে যাচ্ছে।
বক্তারা আগামী দিনে সকল নেতাকর্মীদের ঐক্য বদ্ধ থাকার আহবান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

নিয়ামতপুরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি।

Update Time : ০৬:২৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬