পার্বতীপুরে ভাঙারির গোডাউনে ডিবির অভিযান: ১১৪ কেজি চোরাই বৈদ্যুতিক তার জব্দ, মামলা
- Update Time : ০৫:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ২৬ Time View

দিনাজপুরের পার্বতীপুরে একটি ভাঙারি দোকানের গোডাউনে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ১১৪ কেজি চোরাই বৈদ্যুতিক তার জব্দ করেছে রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
অভিযান সূত্রে জানা যায়, সম্প্রতি পার্শ্ববর্তী রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি চীনা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার চুরি হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডিবি পুলিশ তিন যুবককে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্বতীপুর শহরের ‘মেঘনা ট্রেডার্স’ নামের একটি ভাঙারি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গোডাউনটি থেকে আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যের ১১৪ কেজি চোরাই তার উদ্ধার করা হয়।
এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত তিন যুবক এবং চোরাই মালামাল রাখার দায়ে সংশ্লিষ্ট গোডাউনের মালিককে আসামি করে বদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।




















