০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার মাদক জব্দ

Reporter Name
  • Update Time : ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৫ Time View

দিনাজপুরের বড়গ্রাম ও দাইনুর সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ ও ২৪ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধীনস্থ বড়গ্রাম বিওপি ও দাইনুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ৩৫৩ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।
​এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি জোরদার করার ফলেই চোরাচালানকৃত এই মাদকের চালানগুলো আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media

ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ৬ লক্ষাধিক টাকার মাদক জব্দ

Update Time : ১২:১৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬