০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে গেছে তালা সরকারি হাসপাতালের চিত্র! মিলছে কাঙ্ক্ষিত ওষুধ, বেড়েছে সেবার মান— স্বস্তি ফিরছে রোগী ও স্বজনদের মনে।

রিপোর্টার শাহিনুর ইসলাম
  • Update Time : ০৭:৪৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৯ Time View

শাহিনুর ইসলামঃ ( বিশেষ)প্রতনিধি : ‎সাতক্ষীরা তালা উপজেলার ১২টি ইউনিয়নের বসবাসকারী মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অদৃশ্য কারনে ছিলো না কোন তদারকি, আইনের বালাই। যখন ইচ্ছা তখন আসা যাওয়া করতো ডাক্তার, নার্স সহ কমচারীরা। এমন বেহাল দশার কারনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা অসুস্থ রোগীরা ঠিক মত চিকিৎসা না পেয়ে ফিরে যেত গ্রাম্য ডাক্তার অথবা জেলা সদরে।দীর্ঘদিন এভাবে চলতে থাকার কারনে ভেঙে পড়ে তালা উপজেলার ধস্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসা সেবা কার্যক্রম।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ডাঃ,সেবিকা,কর্মচারীদের উদাসিনতার কারনে কোন চিকিৎসক স্থায়ীভাবে তালাতে টিকে থাকতে পারতো না,ফলে চিকিৎসকরা সেবা দিতে পারেনি। যার কারনে কোন চিকিৎসক না। ফলে একে বারে ভেঙ্গে পড়েছিল তালা উপজেলার চিকিৎসা সেবা। এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ একাধিকবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসকদের নিয়ে হাসপাতালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেয়। তিনি এরই মধ্যে হাসপাতালের নিরাপত্তা ও রোগীদের হয়রানি / দুর্ভোগ লাঘবের জন্য ২০ টির অধিক সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেন।কিভাবে হাসপাতালের দুরবস্থা থেকে উত্তরণ ঘটানো যায় সে বিষয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করা সহ সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। যার প্রেক্ষিতে গত ২৬ জুলাই রবিবার সকাল দশটায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল পরিদর্শন করেন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তিনি হাসপাতালটিকে ১০১ শয্যা বিশিষ্ট করার ঘোষণা দেন।
বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকতা ডা: মিজানুর রহমান দায়িত্ব পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যে আস্তে আস্তে অবস্থার পরিবর্তন হতে শুরু করেন।
‎সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, মহিলা ও পুরুষ ওয়ার্ডে রুগ্নী পরিপূর্ণ। সুন্দর পরিবেশে রোগিরা অবস্থান করছেন। পরিস্কার পরিচ্ছন্ন রুগীদের বেড সহ অন্যান্য স্থানগুলো। খাবারের গুনাগত মান ও বেশ ভাল।পুরুষ ওয়ার্ডে ভর্তি রুগী সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের রমজান আলী শেখ জানান, বর্তমান খুব সুন্দর পরিবেশে এখানে চিকিৎসা সেবা পাচ্ছি। খাবারের মান ও বেশ ভাল । আটারই গ্রামের রফিকুল ইসলাম জানান,প্রতিটি বেড বেশ পরিস্কার, আগের মত আর অপরিষ্কার নেই।সব মিলিয়ে পূর্বের অবস্থা থেকে বেশ পরিবর্তন হয়েছে। মহিলা ১ নং বেডে ভর্তি ফিরোজা বেগম জানান,এখন ভাল চিকিৎসা সেবা পাচ্ছি। ‎উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান (রেন্টু)জানান,আমরা সব সময় ভালোর সাথেই।হাসপাতালের অবস্থা আগে থেকে এখন অনেকটা ভালো। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান,স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পর অনেক পরিবর্তন দেখা যাচ্ছে । সরকার চায় স্বাস্থ্যসেবা সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে। জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডাঃ মাহমুদুল হক জানান, তালা বাসি ভালো স্বাস্থ্যসেবা পাক এটা আমরা সবাই চাই। আমি সবসময় খোজখবর রাখি। সারেজমিনে গিয়ে দেখেছি স্বাস্থ্য সেবার মান অনেকটা পরিবর্তন এসেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান এই প্রতিনিধিকে জানান, চেষ্টা করছি স্বাস্থ্য কমপ্লেক্স টির পরিবর্তন আনার জন্য। কমপ্লেক্স টি ৫০শয্যা থাকলেও বর্তমান ভর্তি রোগীর সংখ্যা ৮৯ জন। ফ্লোরে অবস্থান করা রোগীদের জন্য দ্রুত বেড কেনার ব্যবস্থা করা হচ্ছে । এলাকাবাসী যাতে ভালো স্বাস্থ্যসেবা পায় তার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কমপ্লেক্স কর্তৃপক্ষ।

Tag :

Please Share This Post in Your Social Media

বদলে গেছে তালা সরকারি হাসপাতালের চিত্র! মিলছে কাঙ্ক্ষিত ওষুধ, বেড়েছে সেবার মান— স্বস্তি ফিরছে রোগী ও স্বজনদের মনে।

Update Time : ০৭:৪৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬