মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদক ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার’’
- Update Time : ১০:৩৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২২ Time View

শনিবার(০৩ অক্টোবর) রাতে মতলব উত্তর থানার জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের সার্বিক দিক নিদের্শনায় জনাব, জাবীর হুসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর এবং জনাব মানস বড়ুয়া, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর তত্ত্বাবধানে মতলব উত্তর থানা এলাকায় মাদক ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে ১। মোঃ সবুজ (৩৩), পিতা- হানিফ বেপারী, মাতা: হোসনে আরা বেগম-স্থায়ী: সাং-মল্লিকারচর, বেপারী বাড়ী, ০৯নং ওয়ার্ড, ০৭নং ইমামপুর ইউপি, উপজেলা/থানা- গজারিয়া, জেলা –মুন্সিগঞ্জকে ২০ গ্রাম গাঁজা, ২। নুরুল ইসলাম @ কৃষ্ণা(৩৫), পিতা-আকবর আলী, মাতা-মোছাঃ আরুনা , ঠিকানা: স্থায়ী: গ্রাম- সুলতানপুর, টোক নয়ন বাজার, উপজেলা/থানা- কাপাসিয়া, জেলা -গাজীপুর, বাংলাদেশ:বর্তমান: গ্রাম- বেলতলী, আবাসন এলাকায় ভাসমান, উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা –চাঁদপুরকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা এবং ৩। দেলোয়ার হোসেন @ দেলু(৪৯), পিতা- মোঃ শাহাবুদ্দিন প্রধান, মাতা: নুরজাহান বেগম-স্থায়ী-১: সাং-আদুরভিটি, বোরহান কমিশনারের বাড়ীর পাশে প্রধান বাড়ী, ০৮নং ওয়ার্ড, ছেংগারচর পৌরসভা , উপজেলা/থানা- মতলব উত্তর, জেলা –চাঁদপুরকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে তাহাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।
তাছাড়া কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযানে ২১ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে যাচাই বাছাই করিয়া তাহাদেরকে প্রকৃত অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক মাদক ও কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত থাকবে।



















