০৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ম্যাট্রিক্স গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সফল অভিযানে ৭০ জন উদ্ধার, ছাদে আটকাদের রক্ষায় উদ্ধারকাজ অব্যাহত

মোঃ খাইরুল বাশার​ গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : ০৮:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৩ Time View

গাজীপুরের ডেগের চালা এলাকায় অবস্থিত ‘ম্যাট্রিক্স গার্মেন্টস’-এর একটি ৮ তলা ভবনের তৃতীয় তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ও ভেতরে আটকে পরা কর্মীদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট বর্তমানে প্রস্তুত থেকে কাজ করে যাচ্ছে।
​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির তৃতীয় তলা থেকে হঠাৎ করেই ধোঁয়া ও আগুনের তীব্র শিখা দেখতে পান কর্মচারীরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয় এবং তারা ছোটাছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং ভবনে আটকে থাকা কর্মীদের উদ্ধারে কাজ শুরু করেন।
​সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রায় ৭০ জন শ্রমিককে ভবন থেকে নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। তবে ভবনের ছাদসহ বিভিন্ন অংশে এখনো বেশ কিছু মানুষ আটকে আছেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ছাদে আটকে পড়া মানুষদের নিরাপদে নামিয়ে আনার জন্য ক্রেন ও মই ব্যবহার করে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
​অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ক্ষতির পরিমাণ কত, তা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর জানা যাবে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন সম্পূর্ণ নেভানো ও উদ্ধার অভিযান পরিচালনা করতে ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tag :

Please Share This Post in Your Social Media

গাজীপুরে ম্যাট্রিক্স গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিসের সফল অভিযানে ৭০ জন উদ্ধার, ছাদে আটকাদের রক্ষায় উদ্ধারকাজ অব্যাহত

Update Time : ০৮:৪২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬