০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার( কোডেক) কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ মূলক ক্যাম্পেইন কর্মসূচি:

শাওন আকবার শান্ত মোংলা প্রতিনিধি:
  • Update Time : ০৮:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৮ Time View

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে মোংলা উপজেলার ১ নং চাঁদপাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কানাইনগর গ্রামে (কোডেক) পরিচালিত কানাইনগর ঘাসফুল শিশু কেন্দ্রের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা করতে বাড়ি -বাড়ি গিয়ে মশা নিধন স্প্রে ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ ও ছোট -ছোট শিশুদের নিয়ে র‍্যালি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা সহকারী ভূমি কমিশনার( AC Land) অর্থিতা হাওলাদার, কোডেক অগ্রযাত্রা প্রকল্পের সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান, শিশু সুরক্ষা সুপারভাইজার মোঃ মোতালেব শেখ, পশুর বিভার ওয়াটারকিপার এর সমন্বয়কারী ও পরিবেশ কর্মী মোঃ নুর আলম শেখ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল শিকদার, পরিবেশ কর্মী সবুজ শেখ প্রমুখ।

পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠানে বক্তারা বলেন,, ডেঙ্গু বর্তমানে একটি জাতীয় উদ্বেগের বিষয়। এডিস মশাবাহিত এই রোগ প্রতিরোধের একমাত্র উপায় হলো জনসচেতনতা।
আমরা সবাইকে অনুরোধ করছি, সপ্তাহে অন্তত একদিন ১০ মিনিট সময় নিয়ে নিজ বাড়ি ও আশেপাশের জমে থাকা পানি নিষ্কাশন করুন। ফুলের টব, এসির ট্রে, নির্মাণ সামগ্রী ও পুরনো টায়ারে যেন পানি না জমে সেদিকে বিশেষ নজর দিন।

কোডেক অগ্রযাত্রা প্রকল্পের সমন্বয়কারী সৈয়দ মাহবুবুর রহমান বলেন,, সরকার কর্তৃক নির্ধারিত যে ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা ও প্রচারণা অভিযান তার অংশ হিসেবে আমরা এই কার্যক্রম এই অঞ্চলে চালিয়ে যাচ্ছি, এবং আমাদের শিশুরা এই এলাকায় যে মানুষরা আছে তাদেরকে সচেতন করতে বাড়ি -বাড়ি গিয়েছে এবং লিফলেট বিতরণ করেছে।
এবং আমাদের শিশুরা চেষ্টা করেছে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা এবং যেসব ফেলানো পাত্রে পানি জমে আছে সেসব উৎস করা, একই সাথে সমাজের জন্য যারা কাজ করছে সেসব সমাজসেবীরা ও বিষমুক্ত জীবাণুমুক্ত স্প্রে করেছে এবং আমাদের কাজে আমাদের সাথে থেকে সাহায্য করেছে।

তিনি আরো বলেন, মোংলা উপজেলার আমরা যে অঞ্চলে এসেছি সেটা হলো কানাইনগর, এই কানাইনগরে প্রচুর পরিমাণ ডেঙ্গু বিস্তার লাভ করছে, তাই আমরা এই অঞ্চলের মানুষদের কাছে সচেতনতামূলক উপদেশ নিয়ে এসেছি, এবং প্রতি অঞ্চলে গিয়ে গিয়ে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। #

Tag :

Please Share This Post in Your Social Media

মোংলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার( কোডেক) কর্তৃক আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ মূলক ক্যাম্পেইন কর্মসূচি:

Update Time : ০৮:২৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬