০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডিমলার চেয়ারম্যান পদপ্রার্থী সুজনকে আটক করেছে ডিবি
হাবিবুর রহমান ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
- Update Time : ০৮:১৬:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / ২১ Time View

নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল (২ অক্টোবর রাতে সৈয়দপুরের একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সৈয়দপুরে অভিযান চালিয়ে সুজনকে আটক করে। তিনি ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ডিমলা আটো এন্ড ব্যাটারি হাউজের মালিক
তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে আটকের কারণ ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
Tag :



















