০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে কাজিপুরে ক্রীড়া সংগঠনকে ফুটবল বিতরণ

Reporter Name
  • Update Time : ১২:২৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ৮ Time View

মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুরে স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ক্রীড়া চর্চার প্রসারে কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোস্তাফিজুর রহমান ক্রীড়া সংগঠন ও স্থানীয় খেলোয়াড়দের হাতে এসব ফুটবল তুলে দেন।
​বিতরণকালে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে সব ধরনের অনৈতিক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চা সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে।
​এ সময় তিনি স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠনগুলোকে যথাযথ প্রক্রিয়ায় সরকারি নিবন্ধনের (রেজিস্ট্রেশন) আওতায় আসার পরামর্শ দেন। তিনি উল্লেখ করেন, ক্লাবের নিবন্ধন সম্পন্ন হলে তারা সরকারি বিভিন্ন অনুদান, আধুনিক ক্রীড়াসামগ্রী ও দীর্ঘমেয়াদি সুযোগ-সুবিধা সহজে গ্রহণ করতে পারবে।
​অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব, বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মাদক ও বাল্যবিয়ে মুক্ত সমাজ গঠনে কাজিপুরে ক্রীড়া সংগঠনকে ফুটবল বিতরণ

Update Time : ১২:২৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬