০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মানবসেবা ও দ্বীন প্রচারে অনন্য দৃষ্টান্ত: আল আওন রক্তদান সংগঠনের জয়যাত্রা

Reporter Name
  • Update Time : ০২:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৩ Time View

​দিনাজপুর প্রতিনিধি:
মানবেতর সেবা ও দ্বীন প্রচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে দিনাজপুরের খানসামা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল আওন রক্তদান সংগঠন’। “নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিকতার টানে”—এই বার্তা নিয়ে সংগঠনটি সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে অনন্য ভূমিকা রাখছে।
​জরুরি মুহূর্তে মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা করা থেকে শুরু করে সাধারণ মানুষের যেকোনো বিপদে পাশে দাঁড়ানোই এই সংগঠনের মূল লক্ষ্য। রক্তদানের পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও সঠিক বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সক্রিয়ভাবে কাজ করছেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
​সংগঠনটির প্রচার ও সামাজিক সংযোগ প্রসারে নিরলস দায়িত্ব পালন করছেন প্রচার সম্পাদক মোঃ গোলাপ হোসেন শাহ্। তাঁর দক্ষ প্রচারণায় সংগঠনের বার্তা ছড়িয়ে পড়ছে উপজেলা জুড়ে। একই সাথে মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনটির সক্রিয় সদস্য ও নিয়মিত রক্তদাতা (ডোনার) মোঃ আব্দুল হামিদ হোসেন। তিনিসহ একাধিক তরুণ সদস্য প্রতিনিয়ত নিজেদের রক্ত দিয়ে রক্ষা করছেন বহু মানুষের অমূল্য প্রাণ।
​সংগঠনের দায়িত্বশীলরা জানান, কোনো ব্যক্তিস্বার্থ বা আর্থিক লাভের আশায় নয়—কেবলমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টি, মানবিক দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা থেকেই আল আওন রক্তদান সংগঠনটি তাদের এই অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। ভবিষ্যতে খানসামা উপজেলার প্রতিটি কোণে মানবিক ও দাওয়াতী বার্তা পৌঁছে দিতে তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Tag :

Please Share This Post in Your Social Media

মানবসেবা ও দ্বীন প্রচারে অনন্য দৃষ্টান্ত: আল আওন রক্তদান সংগঠনের জয়যাত্রা

Update Time : ০২:১৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬