০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে ৩ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেপ্তার, পাখিভ্যান জব্দ

রিপোর্টার জাহিদ হাসান
  • Update Time : ০২:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ Time View

​মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার খোকশা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও একটি পাখিভ্যানসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
​গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— মেহেরপুরের আকছেদ আলী (৫৭) ও আওয়াল (৬৫)।
​আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকশা মল্লিকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আকছেদ ও আওয়ালের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের হেফাজতে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত পাখিভ্যানটি জব্দ করা হয়।
​উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ও ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Please Share This Post in Your Social Media

মেহেরপুরে ৩ কেজি গাঁজাসহ ২ মাদকব্যবসায়ী গ্রেপ্তার, পাখিভ্যান জব্দ

Update Time : ০২:৩৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬