আমতলীতে ৪০০ পিস ইয়াবা ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ।
- Update Time : ০৫:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ Time View

নূরুল হক লিটন আমতলী(বরগুনা)প্রতিনিধি ঃ বরগুনার আমতলীতে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫ শত ৬৫ টাকা উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের করেছে আমতলী থানা পুলিশ।দেশব্যাপী চলমান মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযানকে সফল করার লক্ষে গোপন সংবাদের ভিত্তিতে এসআই তানজিল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম শুক্রবার দিবাগত রাত্র ১২.৩০ এর সময় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ চরকগাছিয়া গ্রামে মোঃ বাইজিদ, পিতা-সোনা মিয়া হাওলাদারের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে মোসাঃ শাহানুর বেগম (৩৫) সানাউল্লাহ (১৬)কে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ (দুইশত) গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ১০ হাজার ৫ শত ৬৫ টাকা উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করেন। এসময় বাড়ীর মালিক বাইজিদ পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ও পলাতক বাইজিদের বিরুদ্ধে আমতলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন বলেন, গ্রেফতারকৃত ও পলাতক বাইজিদের বিরুদ্ধে আমতলী থানায় মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে প্রেরন করা হয়েছে।



















