০৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কেশবপুরে বেলকাটি তারুণ্য ক্লাবের প্রথম আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : ০৫:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১ Time View

শাহিনুর ইসলামঃ বিশেষ প্রতিনিধি
কেশবপুর উপজেলার বেলকাটি তারুণ্য ক্লাবের প্রথম আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে বেলকাটি ইদগা সংলগ্ন অস্থায়ী কার্যালয় আনন্দঘন পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ক্লাবের সদস্য ও স্থানীয় তরুণরা অংশগ্রহণ করেন। প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং এলাকার তরুণদের নিয়ে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক রনির পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, উপদেষ্টা আব্দুল সাত্তার, সহ-সভাপতি হারুন অর-রশীদ, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সহ-প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, দপ্তর সম্পাদক আল মামুন, সহ-ক্রীড়া সম্পাদক রিফাত, সদস্য ইসমাইল হোসেন, আরাফাত হোসেন, মাসুদ হোসেন, নিশাত হোসেন প্রমুখ।

আয়োজকরা জানান, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলা করা সহ বেলকাটি তারুণ্য ক্লাব ভবিষ্যতে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করতে চায়। এ জন্য তারা সবার সহযোগিতা কামনা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media

কেশবপুরে বেলকাটি তারুণ্য ক্লাবের প্রথম আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত

Update Time : ০৫:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬