০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : ০৪:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ Time View

​মোঃ মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পৌর প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​উপজেলা চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। পৌর প্রশাসক ছামিউল ইসলামের সঞ্চালনায় এডিস মশার বিস্তার রোধ, পরিচ্ছন্নতা বজায় রাখা ও সর্বসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
​র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী একযোগে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশক নিধনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Tag :

Please Share This Post in Your Social Media

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

Update Time : ০৪:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬