০৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিরামপুরে পৌর বিএনপির কর্মী সভা: সাংগঠনিক সমন্বয়হীনতায় ড. জাহিদ হোসেনের দুঃখ প্রকাশ

Reporter Name
  • Update Time : ০৫:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭ Time View

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির আওতাধীন ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
কর্মী সভায় পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মী ও প্রাথমিক সদস্যরা দলের বিভিন্ন সাংগঠনিক বিষয়, বর্তমান পরিস্থিতি এবং স্থানীয় নানা অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন।
নেতাকর্মীদের বক্তব্য ও অভিযোগ মনোযোগ সহকারে শুনেন প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিরামপুর পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে বিদ্যমান সাংগঠনিক সমন্বয়হীনতার চিত্র উঠে এলে তিনি সে বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে দলের তৃণমূলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Tag :

Please Share This Post in Your Social Media

বিরামপুরে পৌর বিএনপির কর্মী সভা: সাংগঠনিক সমন্বয়হীনতায় ড. জাহিদ হোসেনের দুঃখ প্রকাশ

Update Time : ০৫:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬